Description
বাংলাদেশের প্রথম সাইবার সচেতনতার চিত্রগল্প
অন্ধকার গলির ডিজিটাল ফাঁদ
(Ondhokar Golir Digital Fhad
প্রতারকরা এখন আর দরজায় আসে না। তারা আসে আপনার ফোনে।
বাংলাদেশের প্রথম সাইবার সচেতনতার চিত্রগল্প অন্ধকার গলির ডিজিটাল ফাঁদ (Ondhokar Golir Digital Fhad প্রতারকরা এখন আর দরজায় আসে না। তারা আসে আপনার ফোনে।
বাংলাদেশের প্রথম সাইবার সচেতনতার চিত্রগল্প
(Ondhokar Golir Digital Fhad
প্রতারকরা এখন আর দরজায় আসে না। তারা আসে আপনার ফোনে।
Jony Akter –
গল্পটা পড়তে বেশ ভালো লেগেছে। খুব পরিচিত একটা ঘটনা দিয়ে শুরু করে যেভাবে ধীরে ধীরে suspense তৈরি হয়েছে, সেটা সুন্দর লেগেছে। বিশেষ করে শেষে এসে বোঝা যায়, যেটাকে আমরা সাধারণ charging ভাবছি, সেটাই কতটা risky হতে পারে। সহজ ভাষায় গুরুত্বপূর্ণ একটা cybersecurity message তুলে ধরা হয়েছে। এটাই গল্পটার সবচেয়ে ভালো দিক।
Musfique Ahmed –
“প্রতারকরা এখন আর দরজায় আসে না, তারা আসে আপনার ফোনে”
বইটির এই কথাটিই আজকের বাস্তবতা। অন্ধকার গলির ডিজিটাল ফাঁদ কঠিন প্রযুক্তিগত ব্যাখ্যায় না গিয়ে ছোট ছোট ছবিসহ গল্পের মাধ্যমে সাইবার প্রতারণার চেনা ফাঁদগুলো তুলে ধরেছে। চার্জিং স্টেশন, ভুয়া হেল্পডেস্ক, লোন অ্যাপ, ডিপফেক, সিম সোয়াপিং, পাবলিক ওয়াইফাই, নকল কণ্ঠ ও ফিশিং, সবই আমাদের প্রতিদিনের জীবনের ঝুঁকি।
বইটির ভালো দিক হলো প্রতিটি গল্পের শেষে দেওয়া নিরাপত্তা নির্দেশনা। শিক্ষার্থী,শিক্ষক,কর্মজীবী,উদ্যোক্তা ও পরিবারের সবাই মিলে পড়ার মতো একটি বই। কারণ ডিজিটাল দুনিয়ায় নিরাপদ থাকতে হলে সচেতনতা শুরু হতে হয় ঘর থেকেই।
Srabonti keya –
বইটি পড়তে গিয়ে সবচেয়ে ভালো লেগেছে, সাইবার সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ ও কিছুটা জটিল বিষয়কে গল্পের মাধ্যমে খুব সহজভাবে তুলে ধরা হয়েছে। সাধারণত সাইবার নিরাপত্তা নিয়ে লেখা হলে তা অনেকের কাছেই টেকনিক্যাল বা কঠিন মনে হতে পারে, কিন্তু এই বইয়ের গল্পগুলো সেই জায়গাটা বেশ সুন্দরভাবে সহজ করে দিয়েছে। পরিচিত দৈনন্দিন পরিস্থিতির মধ্য দিয়ে দেখানো হয়েছে, ছোট্ট অসতর্কতা কীভাবে বড় ধরনের বিপদের কারণ হতে পারে। ফলে পড়তে পড়তে শুধু গল্পের মজাই পাওয়া যায় না, নিজের অনলাইন অভ্যাস নিয়েও নতুন করে ভাবতে হয়। বিশেষ করে চার্জিং স্টেশন, ফিশিং, ডেটা চুরি কিংবা ডিজিটাল প্রতারণার মতো বিষয়গুলো গল্পের আকারে তুলে ধরার উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। বইটি একই সঙ্গে সহজবোধ্য, শিক্ষামূলক এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত। যারা সাইবার নিরাপত্তা সম্পর্কে খুব বেশি জানেন না, তাদের জন্যও এটি সচেতনতার একটি সুন্দর ও সহজ শুরু হতে পারে, সব মিলিয়ে, বিনোদনের পাশাপাশি প্রয়োজনীয় কিছু শেখার সুযোগ করে দেওয়া—বইটির সবচেয়ে ভালো দিক বলেই মনে হয়েছে।